ইউটিউব সম্পর্কে কিছু তথ্য জানি চলো শুরু করি।
ইউটিউব কি?
ইউটিউব হচ্ছে একটা ভিডিও শেয়ারিং সাইট। ইউটিউব বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি। ইউটিউবে ভিডিও আপলোড এবং শেয়ারের মাধ্যমে কোনো পণ্যের বা সেবার পরিচিতি ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া হয়, একেই ইউটিউব মার্কেটিং ও বলা হয়। আমাদের দেশের মানুষ একসময় সামাজিক যোগাযোগ বলতে শুধু ফেসবুককে চিনতো, কিন্তু বর্তমান সময়ে ইউটিউব এতোটাই জনপ্রিয় হয়েছে যে, এখন মানুষ ফেসবুক থেকে ইউটিউব বেশি ব্যবহার করে। বর্তমানে পৃথিবীতে গুগল এর পরে ইউটিউব এর অবস্থান। ইউটিউব এর ভিজিটর সংখ্যা অনেক অনেক বেশি।
ইউটিউব মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ?
- ইউটিউব মার্কেটিং করলে খুব দ্রুত ট্রাফিক পাওয়া যায় যা একটি ওয়েবসাইটের জন্য অনেক সময়ের ব্যাপার।
- বর্তমান যুগের মানুষের আর্টিকেল পড়ার ধৈয্য অনেক কম। তাই মানুষ ভিডিও দেখার উপর বেশী নির্ভরশীল।
- ইউটিউবে এসইও রেংকিং ড্রপ হয় না।
- সবার হাতে হাতে এখন মোবাইল ফোন আছে, তাই ক্যামেরার জন্য় তেমন সমস্যায় পরতে হয় না। মোবাইল ফোন দিয়ে যেকোনো ধরনের ভিডিও তৈরী করা যায়।
- ভালো মানের ভিডিও তৈরী করে খুব সহজে প্রচুর টাকা ইনকাম করা যায়।
ইউটিউব মার্কেটিং করতে কি কি লাগবে?
- একটি ভালো মানের কম্পিউটার অথবা প্রাথমিক ভাবে ভালো মানের মোবাইল হলেও হবে
- একটি ইউটিউব চ্যানেল
- ডিজিটাল ক্যামেরা, আপনার হাতের মোবাইলটি কাজে লাগাতে পারেন হবে অবশ্যই ভালো হতে হবে
- ইন্টারনেট কানেকশন
- ভালো ভিডিও এডিটিং সফটওয়্যার

Post a Comment